নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা - ২০২৬
প্রতিটি সন্তানের সাফল্যের পেছনে থাকে সংগ্রামী বাবা-মায়ের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ ও ভালোবাসা। স্বল্প আয় এবং অপ্রতুল সুযোগ-সুবিধার মাঝেও বাবা-মায়েরা নিজের সর্বত্র চেষ্টার মাধ্যমে সন্তানের সুশিক্ষা নিশ্চিতে সংগ্রাম করে যান প্রতিদিন। তাদের স্বপ্ন- সন্তানেরা নিজ যোগ্যতায় সমাজে প্রতিষ্ঠিত হবে। নিজেকে গড়ে তুলবে একজন আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে। দেশ ও দশের জন্য বয়ে আনবে সুনাম। আর এভাবেই সন্তানেরা তাদের বাবা-মায়ের সংগ্রামী জীবনকে দিবেন সার্থকতা।
দেশের প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে থাকা হাজারও চা-দোকানি বাবা-মায়েদের স্বপ্নের গল্পটাও একই। প্রিয় সন্তানের আলোকিত ভবিষ্যতের জন্য কঠোর পরিশ্রম আর ত্যাগের মাধ্যমেই তারা স্বপ্ন বুনে যাচ্ছেন প্রতিদিন। আর এই মেহনতি মানুষগুলোর স্বপ্নপূরণে তাদের ভালোবাসার ব্র্যান্ড নাম্বার ওয়ান সবসময়ই তাদের পাশে আছে। যার ধারাবাহিকতায় এ বছরও আয়োজিত হতে যাচ্ছে ‘নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা ২০২৬’। এই উদ্যোগের মাধ্যমে দেশের প্রান্তিক চা-দোকানিদের এসএসসি/সমমান ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সন্তানদের সংবর্ধনা, শিক্ষা বৃত্তি (এককালীন), এইচএসসি অল সাবজেক্ট অনলাইন কোর্স, সনদ, ক্রেস্ট এবং বিশেষ উপহার প্রদান করা হবে।
নাম্বার ওয়ান এর পক্ষ থেকে শুভেচ্ছা
"সন্তানের সাফল্য, বাবা-মায়ের গর্ব।"
স্বপ্নকে বাস্তবে রূপ দিতে যারা প্রতিদিন প্রতিকূলতার সঙ্গে লড়াই করেন, সন্তানের ভবিষ্যতের জন্য নিজের সবটুকু উজাড় করে দেন, তারাই নাম্বার ওয়ান।
সেই সংগ্রামী মানুষদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই ‘নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা-২০২৬’ এর আয়োজন। যেখানে শুধু কৃতী সন্তানই নয়, তার সাফল্যের নেপথ্যের প্রকৃত নায়কেরাও হন সম্মানিত ও স্বীকৃত।
স্কলারশিপ ও সংবর্ধনা বিবরণ
নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা ২০২৬-এ নির্বাচিত শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা প্রদান করা হবে।
নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন—
শিক্ষা বৃত্তি (এককালীন)
নির্বাচিত শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করা হবে
এইচএসসি অল সাবজেক্ট অনলাইন কোর্স
নির্বাচিত শিক্ষার্থীদের এইচএসসি সকল বিষয় অনলাইন কোর্স প্রদান করা হবে
সনদ
সংবর্ধনা অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষার্থীদের সনদ প্রদান করা হবে
ক্রেস্ট
নির্বাচিত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট প্রদান করা হবে
সংবর্ধনা মেডেল
সংবর্ধনা অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষার্থীদের সংবর্ধনা মেডেল প্রদান করা হবে
নাম্বার ওয়ান এর পক্ষ থেকে বিশেষ উপহার
নির্বাচিত শিক্ষার্থীদের জন্য নাম্বার ওয়ান এর পক্ষ থেকে বিশেষ উপহার প্রদান করা হবে
যারা আবেদন করতে পারবে
-
এসএসসি/সমমান ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ থাকতে হবে
-
আবেদনকারী শিক্ষার্থীর বাবা/মা যেকোন একজন চা-দোকানি হতে হবে
আবেদন করতে একজন কৃতী সন্তানের—
আবেদন করার নিয়মাবলি
-
নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে
-
প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট সঠিকভাবে আপলোড করতে হবে
এখনই আবেদন করুন
আপনি যদি এসএসসি/সমমান ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত একজন কৃতী সন্তান হন এবং আপনার বাবা/মা যেকোনো একজন চায়ের দোকানি হন, তাহলে এখনই আবেদন করুন।
আবেদনের জন্য প্রয়োজন হবে—
-
শিক্ষার্থীর ছবি
-
এসএসসি/সমমান ২০২৬
পরীক্ষার তথ্য
-
বাবা-মায়ের তথ্য
-
অন্যান্য প্রয়োজনীয় তথ্য
প্রধান সময়সূচি
আবেদন শুরু
১১ আগস্ট
২০২৬
শুরুআবেদনের শেষ তারিখ
২০ আগস্ট
২০২৬
শেষসংবর্ধনা
২০২৬
আয়োজনসকল সময়সূচি পরিবর্তন সাপেক্ষ
সফলতার গল্প
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বহু প্রান্তিক চা-দোকানি কঠোর পরিশ্রম, ত্যাগ ও অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে তাদের সন্তানদের শিক্ষাক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জনের স্বপ্ন বুনে চলেছেন প্রতিদিন। তাদের প্রতিটি সংগ্রামের গল্প নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে, আর সেই স্বপ্নপূরণের যাত্রায় দেশের প্রিয় নাম্বার ওয়ান সবসময়ই থেকেছে তাদের বিশ্বস্ত সঙ্গী।
এরকম হাজারও সংগ্রামী বাবা-মায়ের স্বপ্নের সহযাত্রী হিসেবে নাম্বার ওয়ান বিশ্বাস করে- একজন সন্তানের সাফল্যই একটি পরিবারের সবচেয়ে বড় অর্জন। সেই বিশ্বাস থেকেই ‘নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা’ বছরের পর বছর সম্মান জানিয়ে আসছে মেধা, পরিশ্রম ও স্বপ্নকে।
বিগত বছরের সংবর্ধনার ভিডিও চিত্র
মুহূর্তগুলো দেখুন, অনুপ্রেরণা নিন
ছবি গ্যালারি : ফ্রেমবন্দি অনুপ্রেরণা
আমাদের আয়োজনের স্মৃতিচারণ
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
আপনার মনে যেকোনো প্রশ্নের উত্তর এখানে
• শিক্ষা বৃত্তি (এককালীন)
• এইচএসসি অল সাবজেক্ট অনলাইন কোর্স
• সনদ
• ক্রেস্ট
• সংবর্ধনা মেডেল
• নাম্বার ওয়ান এর পক্ষ থেকে বিশেষ উপহার
আয়োজনের পৃষ্ঠপোষক